ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি মিনিবাসের সঙ্গে টেম্পোর সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।

মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল রাই হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনকে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, সাচেন্দির কাছে কিসান নগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুত গতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দু’টি গাড়িই উল্টে যায়।

তিনি জানান, বাসটি লখনউ থেকে দিল্লি যাচ্ছিল। টেম্পোতে ছিলেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিনি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতদের পরিবার পিছু ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার কথা বলেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102