ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিলো সিরিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী দামেস্কের উপর ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দিয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

সামরিক কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ব্যাপারে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বলছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী লেবাননের আকাশসীমা থেকে আসা ইসরায়েলি আগ্রাসনকে রুখে দিয়েছে। তার আগে গণমাধ্যমটি জানিয়েছিল, বড় বিস্ফোরণের কথা শোনা গেছে।
এদিকে সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, অবস্থানগুলোর বিশদ বিবরণ ছাড়াই মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু অংশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তারা কেবল অল্প ক্ষতি করতে পেরেছে।

তবে কিছু রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বলছে, প্রতিবেশী লেবাননকে সংযুক্ত করা হোমস প্রদেশে এই হামলা চালানো হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলটি ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী শিয়া হিজবুল্লা দখল করে আছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102