ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্যরাগুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় ব্রাজিলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪০ বার পঠিত

দুর্দান্ত সময় কাটাচ্ছে ব্রাজিল। নেইমারের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এবার প্যরাগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে নেইমারের দল।

ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর শেষ মুহূর্তে লুকাস পাকুয়েতার গোলেও সহায়তা করেন তারকা নেইমার।

বুধবার প্যারাগুয়ের মাঠ স্তাদিও দিফেন্সোরেস দেল চাকোতে ম্যাচে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে ক্রস বাড়ান গাব্রিয়েল জেসুস। পেনাল্টি স্পটের সামনে শটের চেষ্টা করে ব্যর্থ হন রিশার্লিসন, বলের নাগাল পাননি প্যারাগুয়ের ডিফেন্ডার রবের্ত রোহাসও। ফাঁকায় বল পেয়ে বাকিটা সারেন নেইমার।
বিরতির পর যোগ করা সময়ে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে জড়ায় জালে।

এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এদিনই কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করা আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102