ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুলগেরিয়াকে ০-৩ গোলে হারালো ফ্রান্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ইউরো প্রস্তুতি ম্যাচে বুলগেরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ে জিরুদ, টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেয়েছেন আঁতোয়ান গ্রিজমান।

মঙ্গলবার রাতে প্যারিসে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বুলগেরিয়াকে ০-৩ গোলে হারায় ফ্রান্স।

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য বিস্তার করে খেলা ফ্রান্স গোলের দেখা পায় ২৯ মিনিটে। ডি-বক্সের ভেতর এমবাপ্পের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে উপরে ওঠার পর বল পান বার্সেলোনা ফরোয়ার্ড গ্রিজমান। তার শট অবশ্য একজনের মাথা ছুঁয়ে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে গ্রিজমানের গোল হলো ৩৭টি।
এদিকে, বিরতির আগে একটি হেড নিতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পান বেনজেমা। সাইডলাইনে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার পর মাঠ ছাড়েন প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফেরা এই ফুটবলার। তার বদলি নামেন জিরুদ।

বদলি নেমে শেষ দিকে সাত মিনিটের মধ্যে দুবার বল জালে পাঠান জিরুদ। ৮৩তম মিনিটে ডান ডিক থেকে বাঁজামাঁ পাভার্দের পাসে কাছ থেকে বাঁ পায়ের টোকায় ঠিকানা খুঁজে নেন চেলসির এই ফরোয়ার্ড। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেন ইয়েদের পাসে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

আগামী মঙ্গলবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে ফ্রান্স। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102