ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কর্ণফুলীতে নোঙর থাকা অবস্থায় জাহাজডুবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

কর্ণফুলী নদীর শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। বুধবার (৯ জুন) ভোরে নোঙর থাকা অবস্থায় জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি ক্রিস্টাল গ্রুপের। তবে নোঙর থাকা অবস্থায় জাহাজটি কীভাবে ডুবে যায় তার কারণ এখনও জানা যায়নি।

নাবিকরা অবশ্য বলছেন, রাতে জাহাজের তলা ফেটে অথবা বুস দিয়ে লিক করে পানি ঢুকে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

এক নাবিক বলেন, পানি দেখতে পেয়ে স্টাফরা চিৎকার করলে আশপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে কোস্টগার্ডের একটি টিম।

আরও পড়ুন: আগামী জুনেই পদ্মা সেতুতে চলবে গাড়ি

সদরঘাট নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, এটি স্টিল বডির ফিশিং জাহাজ ছিল। জাহাজটিতে ছিল দুজন লোক। জাহাজ ডোবার আগেই তাদের উদ্ধার করা হয়।

তিনি বলেন, বর্তমানে আমাদের টহল পুলিশ ওই স্থানে আছে। পুরো ঘটনা এখনও জানা যায়নি। তবে এতে কোনো মালামাল ছিল না। সমুদ্রে মৎস্য আহরণও এখন নিষিদ্ধ, যার কারণে জাহাজটি নোঙর অবস্থায় ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102