করোনা সংক্রমণ ঠেকাতে নাটোরের দুটি পৌরসভায় শুরু হলো সাত দিনের লকডাউন।
সদর ও সিংড়া পৌরসভার সড়কে টহল দিচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ। শহরের প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। জরুরির সেবা ছাড়া দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আর চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের দুটি পৌরসভা রয়েছে, কঠোর বিধিনিষেধের আওতায়।
জরুরি ভিত্তিতে সোমবার (৭ জুন) গভীর রাতে ভার্চ্যুয়াল সভা করে নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা করোনা প্রতিরোধ কমিটি দিবাগত রাত একটার দিকে এ সিদ্ধান্ত নেয়। জেলায় করোনা সংক্রমণের হার ৬৭ দশমিক ৩০ শতাংশে পৌঁছানোর দিনই এ সিদ্ধান্ত নেওয়া হলো।
এদিকে একদিনে রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৬৫ জন।