ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ১৪৩ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

দিন দিন বাড়ছে যশোরের করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) শনাক্তের হার ৪৯ শতাংশ। এদিকে করোনার ঘণ্টায় কারণে বুধবার মধ্যরাত থেকে যশোরের দুটি পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে।

গত মে মাসে ভারত সীমান্তবর্তী জেলা হিসেবে যশোর উচ্চঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এ মাসের শেষ সপ্তাহে যশোরে করোনা শনাক্তের হার পূর্বের তুলনায় কিছুটা বাড়তে থাকে। জুন মাসের শুরু থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। সোমবার (৭ জুন) শনাক্ত হয় ২৯ শতাংশ। মঙ্গলবার (৮ জুন) তা বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে। আর গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেখা যায় শনাক্তের হার ৪৯ শতাংশ।

এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপরজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান।

এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৪জন। এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি জানান, ঊর্ধ্বমুখী এ হার রুখতে বুধবার মধ্যরাত থেকে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে। এর ফলে যশোর শহর থেকে কোনো যানবাহন ছেড়ে যাবে না, দোকানপাট, বিপণিবিতান, পার্ক, কমিউনিটি সেন্টার সব বন্ধ থাকবে। কেবল কাঁচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান এর আওতামুক্ত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102