ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর সৌজন্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

ইমাম বিমান, ঝালকাঠি; ঝালকাঠিতে কোভিড ১৯ তথা করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর সৌজন্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় ঝালকাঠি জেলা পরিষদের আয়োজনে বুধবার বেলা ১২টায় জেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এর শুভ উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এম.পি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানিয়ে আমু বলেন, করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে শেখ হাসিসা সরকারের কঠোর ভুমিকার কারনেই আজ এ দেশের মানুষ গনমৃত্যু থেকে রক্ষা পেয়েছে। তিনি আরো বলেন, সরকারের দেয়া সকল বিধিনিষেধ মেনে চললে আগামীতে করোনার ৩য় ঢেউ থেকেও আমরা মুক্তিনপাবো।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদর মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হক, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সেন্টু, মাহাবুব হোসেনসহ অনেকে। ঝালকাঠি জেলায় ১৪ হাজার পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102