ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে একদিনে সর্বোচ্চ ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতে মৃত্যুহার বেড়ে করোনায় একদিনে সর্বোচ্চ ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর বিশ্বরেকর্ড। এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯৪ হাজার মানুষ।

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে সম্প্রতি মৃত্যুহার ও সংক্রমণ দুটোই কমে। দৈনিক মৃত্যু নেমে আসে আড়াই হাজারের নিচে। ভারতে এখন পর্যন্ত প্রাণহানি ৩ লাখ ৫৯ হাজারের বেশি। মোট মৃতের সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পরই রয়েছে দেশটি। মোট শনাক্ত প্রায় ২ কোটি ৯২ লাখ।

দেশটিতে মে মাসের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, ভ্যাকসিন দেয়ার আওতা বাড়ানোর ফলে কমতে থাকে মহামারির প্রকোপ। জানুয়ারিতে শুরু হওয়ার পর দেশে মোট টিকা দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লাখের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102