দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে বহুতল ভবন ভাঙার সময় এক অংশ ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
বুধবার (০৯ জুন) ভবনটি ভাঙার কাজ চলছিলো। হঠাৎ এর একটি অংশ ব্যস্ত রাস্তার মধ্যে ধসে পড়লে চাপা পড়ে একটি বাস। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলে একে একে বের আনেন বেশ কয়েকটি মরদেহ।
ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, ভবনটি ঠিক কি কারণে ধসে পড়লো সে বিষয়ে কিছু জানা না গেলেও তদন্ত চলছে।