ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলকে উড়িয়ে দিলো পর্তুগাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ফিফা প্রীতি ম্যাচে পর্তুগালের কাছে পাত্তাই পায়নি ইসরায়েল। ইউরোপের চ্যাম্পিয়নরা ম্যাচ জিতেছে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন ব্রুনো ফের্নান্দেজ। গোল পেয়েছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও।
ইউরো মাঠে গড়ানোর আগে চ্যাম্পিয়ন পর্তুগালের শেষবারের মত ড্রেস রিহার্সেল। ঘরের মাঠে ফিফা প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ইসরায়েল। ফারনান্দো সান্তোসের ৪-২-৩-১ ফরমেশনের ম্যাচে সাবস্টিটিউট বেঞ্চে ছিলেন আরো ১১ পর্তুগিজ।

রুই সিলভা থেকে শুরু করে দিয়াগো জটা, এক্সপেরিমন্টাল একাদশের নেতৃত্বে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিক অফের বাঁশি থেকে পাক্কা ৪১ মিনিট, হোস্টদের আটকে রাখে ইসরায়েল। ৪২ মিনিটে জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন ব্রুনো ফেরনান্দোস।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন। এবার ব্রুনোর অ্যাসিস্টে ফাইনাল টাচ সি আর সেভেনের। এতে আন্তর্জাতিক ম্যাচে ১০৪ গোলের মালিক হলেন রোনালদো। ২-০ তে পিছিয়ে ইসরায়েল, ৪৪ মিনিটের পরই রোনালদোকে তুলে নেন পর্তুগিজ কোচ।

দ্বিতীয়ার্ধে স্কোর বাড়ানোর মিশনে পর্তুগালদের অপেক্ষা বেড়েছে অনেকটাই। ৮৬ মিনিটে দলের জন্য তিন নম্বর গোল আসে জোয়াও ক্যানসেলোর কল্যাণে, অ্যাসিস্ট করেন রোনালদোর সাবস্টিটিউট গনসালো গেইজেস।

শেষ পেরেকের জন্য অপেক্ষা, যোগ করা সময়ের প্রথম মিনিট পর্যন্ত। নিজের জোড়া পুরণ করেন ব্রুনো ফের্নান্দেজ। ইসরায়েলের বিপক্ষে পর্তুগালের জয় একহালি গোলের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102