ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী হত্যায় দিনাজপুর কারাগারে স্বামীর ফাঁসি কার্যকর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

স্ত্রী হত্যার দায়ে দিনাজপুর জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। আব্দুল হক নামে ওই ব্যক্তিকে বুধবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, দিনাজপুরের ডিসি খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ এবং রংপুরের ডিআইজি (প্রিজনস) রায় কার্যকর করার সময় উপস্থিত ছিলেন।

মৃত্যুর কয়েক ঘণ্টার পর আব্দুল হকের মৃতদেহ তার ভাই মইনুল ও ভাতিজা মতিয়ার রহমান কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, হত্যা মামলার আসামি আব্দুল হকের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর গ্রামে ওসির উদ্দিনের ছেলে। ২০০২ সালে মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর গ্রামে স্ত্রী হত্যার অভিযোগে তার বিরুদ্ধে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ফাঁসির রায় হওয়ার পর উচ্চ আদালতে আপিল করেন। আদালতে এই হত্যা মামলায় চলার দীর্ঘ ২০ বছর কারাভোগের পর বুধবার ১২টা ১ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই দিনাজপুর কারাগারে প্রথম ফাঁসি কার্যকরের ঘটনা বলে জানান কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102