ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চান সাবেক ভিপি নূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক সংকট চলছে। আজকে সিরিয়ার নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা বলছে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নির্বাচন দেয়া দরকার। সেক্ষেত্রে আমার মনে হয়, আমাদের দেশের রাজনীতিবিদদের ও বিশিষ্টজনদের এই বিষয়টি সামনে আনা উচিত। হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনা, অন্যথায় জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত করা। তাহলেই কেবল আমরা সেই জনগণের কাঙ্খিত বাজেট বা আমরা যেই উন্নয়ন চাই আমরা দেখতে পাবো।

আজ বৃহস্পতিবার (১০ জুন) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সচেতন নাগরিকদের দৃষ্টিতে ২০২১-২২ জাতীয় বাজেটের উপর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ ডা. রেজা কিবরিয়া, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, তথা কথিত সংসদ আমি মনে করি এটা বৈধ কোনো সংসদ নয়। তারা রাষ্ট্র চালাচ্ছে, বাজেট দিয়েছে সে কারণে আমরা প্রতিক্রিয়া দিচ্ছি।

এই তথা কথিত সংসদেও আলোচনা হয়েছে যে, মন্ত্রণালয়কে দুর্নীতির ডিপো হিসেবে আখ্যায়িত করেছে। সেই দুর্নীতিবাজ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি যারা দুর্নীতির খবর প্রকাশ করেছে তাদের গলা চেপে ধরছে, কারা? আমলারা যারা এই বিনা ভোটের সরকারকে ক্ষমতায় রেখেছে।

এই বাজেট ঘোষণার নৈতিক ভিত্তি এই বিনা ভোটের সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন, যতটুকু ঘোষণা করেছে আমরা একটা দাবি জানাবো মাত্র। যে ক্ষেত্রে যতটুক বরাদ্দ দেয়া হয়েছে তা যেন নিশ্চিত করা হয়। দুর্নীতি রোধে যেন কার্যকর ব্যবস্থা নেয়া হয়।

নূর বলেন, যখন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো সেটা হোক গণ-আন্দোলনের মধ্য দিয়ে কিংবা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিংবা জাতিসংঘের অধীনে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশ পাবো তখন আমরা জনগণের কাক্সিক্ষত বাজেট নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারবো।

#নিউজ হান্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102