ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার বিয়ের পিঁড়িতে আরেক রেলমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরিবার ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কনে পেশায় আইনজীবী। ৬৫ বছর বয়সী এই মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠসূত্র বৃহস্পতিবার (১০ জুন) সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেউ কনের নাম পরিচয় প্রকাশ করেননি। জানা গেছে, কনে রেলমন্ত্রীর আত্মীয় ও হাইকোর্টের আইনজীবী।

এ ব্যাপারে মন্ত্রীর এপিএস রাসেদ প্রধান জানান, এখন কিছুই বলতে পারব না। সময়মতো সবই জানতে পারবেন। তবে আরেকটি সূত্র গত শুক্রবার (৪ জুন) মন্ত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে।

প্রবীণ আইনজীবী নূরুল ইসলাম সুজন একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী নিলুফার ইসলাম গত সংসদ নির্বাচনের আগের দিন ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মারা যান। নূরুল ইসলাম সুজন ও নিলুফার ইসলাম দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে।

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। সে সময় ‘চিরকুমার’খ্যাত এই রাজনীতিকের বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102