ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় দেশে ফের বেড়েছে মৃত্যের সংখ্যা, আক্রান্ত ২৫৭৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৮৯ জনে। এর আগের দিন এর সংখ্যা ছিল ৩৬। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জন। আজ বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব করোনা: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে বিশ্বব্যাপী নতুন করে মারা গেছেন আরও ১৩ হাজার ৬৫৯ জন। অপরদিকে একই সময়ে বিশ্বজুড়ে নতুনভাবে করোনায় আক্রান্ত ৪ লাখ ১৩ হাজার ৪৩৫ জন।। ফলে বিশ্বজুড়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার ২৬১ জন। আর নতুন ৪ লাখ আক্রান্তের ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৭৫০ জন।

অন্যদিকে এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৫ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৮৩০ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫৭৫ জন।করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ বৃহস্পতিবার (১০ জুন) সাড়ে ৮ টায় এসব তথ্য পাওয়া যায়।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭২৭ জন এবং মারা গেছে ছয় লাখ ১৩ হাজার ৪৯৪ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং মারা গেছে তিন লাখ ৫৯ হাজার ৬৯৫ জন। ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৫৭ জন এবং মারা গেছে চার লাখ ৭৯ হাজার ৭৯১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102