ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় অটোবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৫ বার পঠিত

পাবনা সাঁথিয়ায় মোহা: সেলিম (২৫) নামে এক অটোবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে দিকে জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের কালুকাটা নামক একটি মাঠের মধ্য থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেলিমকে হত্যার পর তার ব্যাটারি চালিত অটো বাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত সেলিম আতাইকুলা থানা এলাকার গোসাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
গত এক বছর ধরে সেলিম অটোবাইক চালাতেন। বুধবার বেলা সাড়ে চারটার দিকে সে বাড়ি থেকে অটোবাইকটি নিয়ে বের হয়। বাড়ি থেকে বের হবার সময় সে বলেছিল, তার একটি ‘রিজার্ভ’ ভাড়া রয়েছে। রাত ৯টা নাগাদ সে বাড়ি না ফেরায় তার মোবাইল নম্বরে বাড়ি থেকে বার বার কল করা হয়। কিন্তু কোন সাড়া না পাওয়ায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের সব বাড়িতেও খোঁজ নেন তারা। কিন্তু কোন খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার সকালে তারা আবার খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে ভুলবাড়িয়া মাঠে কৃষি শ্রমিকরা কাজ করতে এসে ওই যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছান মৃতদেহ উদ্ধার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন, নিহতের গলায় ধারাল অস্ত্রের আঘাত ও পায়ের রগ কাটা ছিল। নিহত যুবকের ব্যবহৃত মোবাইল ফোন এবং অটোবাইকটিও এ পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102