ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক ঘণ্টা বিদ্যুতের তারে ঝুলেছিল মৃতদেহ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে তাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল আজিজ নামে এক গাছির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সুনছের শেখের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানান যায়, আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে বড়বাড়ীয়া গ্রামের মোজাম্মেল হোসেনের তালগাছে ওঠেন তাল পাড়তে। অসাবধানতাবশত তিনি এসটিডি বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। সেখানে বিদ্যুতায়িত হয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। সরিষাবাড়ী ও জামালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।

জামালপুর জেলা ফায়ার স্টেশনের সহকারি পরিচালক মনিরউজ্জামান কালের কণ্ঠকে বলেন, কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় তাল পাড়তে গিয়ে এক গাছি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102