ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও সাত দিনের কঠোর লকডাউনে নোয়াখালী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। এবার সিএনজি ও অটোরিকশাসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৫ জুন শনিবার থেকে এই এলাকাগুলোতে সাত দিনের লকডাউন শুরু হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, করোনা সংক্রমণ বাড়ার কারণে চলমান লকডাউনের সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ১৮ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

এ সময় সব ধরনের গণপরিবহন ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার বাস চৌমুহনী চৌরাস্তা অতিক্রম করতে পারবে না। লকডাউনকৃত এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না।

জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসাসেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিষেবা চালু থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102