ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনকে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী সহায়তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

ফিলিস্তিনকে এবার চিকিৎসা সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে প্রায় ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী তুলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এ চিকিৎসা সামগ্রী ফিলিস্তিনের জনগণের জন্য সহায়তা দেয়। এ সময় সমিতির সাধারণ সম্পাদক এস এম সফিউজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন না হবে, ততদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেব না। আমরা দুই দেশের নীতিতে বিশ্বাস করি। প্রথমে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন। ইসরায়েল ফিলিস্তিনের উপর চালানো জেনোসাইট বন্ধ করলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাববে।

তিনি বলেন, ব্যক্তি ও নানা সংস্থা ফিলিস্তিনের জনগণের জন্য সহায়তা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণকে ৫০ হাজার ডলার মানবিক সহায়তা প্রদান করেছেন।

এদিকে চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102