ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রান্স প্রেসিডেন্টকে চড় দেয়া সেই যুবক যা বললেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোম এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময়কালে একজন হঠাৎ ম্যাক্রোঁর মুখে চড় বসিয়ে দেন। এ ঘটনায় সারা বিশ্বে আলোচনার ঝড় উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত তরুণের নাম ড্যামিয়েন টারেল (২৮)। ছয় সপ্তাহের রাজনৈতিক সফর শুরুতেই এ কাণ্ডে হতভম্ব ম্যাঁক্রো। এরই মধ্যে বিষয়টি আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে।

ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, ইতিমধ্যে ড্যামিয়েন ট্যারেল ম্যাক্রোঁকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন। তবে পূর্ব পরিকল্পিতভাবে তিনি থাপ্পড় দেননি বলে দাবি করেছেন। মূলত নিজের অসন্তুষ্টি প্রকাশে প্ররোচিত হয়ে হঠাৎ তিনি এই কাজ করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত বিচার আদালতে ওই যুবককে স্থানীয় সময় বৃহস্পতিবার বিচারকের কাছে হাজির করা হবে। উল্লেখ্য, এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হলেন।

২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুঁড়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102