বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকনের জন্মদিন উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের ষ্টেশন এলাকায় দু:স্থ, ছিন্নমূল ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর যুবদলের আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর হারুন আর রশিদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল্লাহ-আল- নোমান, শহর ছাত্রদল নেতা আলিফ, সাগর, রিয়াদ, তন্ময়, মারুফ, সোহান, শান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা যুবায়ের আলী, আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা রনি আহমেদ, পাকুল্লা ইউনিয়ন ছাত্রদল নেতা মিনারুল ইসলাম প্রমুখ।