দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে আরও ২০ লাখ মানুষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্ক লোকুক এ তথ্য জানিয়েছেন। এসব মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
তিগ্রের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অধীনে এবং এর বাইরের অন্তত ১৮টি সংস্থার প্রধানদের নিয়ে গঠিত ইন্টার এজেন্সি স্ট্যান্ডিং কমিটির পর্যালোনার পর নথি থেকে এ তথ্য জানা গেছে। ওই অঞ্চলের লাখ লাখ মানুষকে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে সেখানে জরুরি প্রয়োজনীয় সহায়তা দেয়া দরকার বলেও নথিতে বলা হয়েছে।
তিগ্রে অঞ্চলে সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অঞ্চলের সংকট বিপর্যয় আকারে পৌঁছেছে বরে জানিয়েছে জাতিসংঘ।






