ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর পল্লবীতে ২৩ হাজার ইয়াবাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৯ বার পঠিত

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন- আবদুর রহিম (৪১) ও আবু তাহের (৪০)।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে পল্লবীর আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের সঙ্গে থাকা স্কুলব্যাগ ও শপিং ব্যাগ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করেন।

আটকদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102