ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার ৫২ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে।

সাতক্ষীরায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় ৫ জুন থেকে দেওয়া এক সপ্তাহের লকডাউন বর্ধিত করে ১৭ জুন পর্যন্ত আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলায় এ পর্যন্ত ২ হাজার ২৫৬ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট ৫০ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৩৩ জন।

সাতক্ষীরায় করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। কিন্তু হাট-বাজারের সাধরণ মানুষ কোন ভাবে স্বাস্থ্যবিধি মানছে না। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারে সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102