ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামীকে খুন করে স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গার চরকান্দা গ্রামে পরকীয়ার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বামী সেকেন্দার আলীকে (৫৫) হত্যা করে স্ত্রী হাফিজা বেগম (৪৫)। এ ঘটনায় বুধবার রাতে প্রেমিক ভুলু মোল্লা ও প্রেমিকা হাফিজা বেগমসহ ৪ জনকে আটক করা হয়। পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।

আটক ব্যক্তিরা হলো চরকান্দা গ্রামের প্রেমিক আতিয়ার রহমান ভুলু (৫৫), তার ছেলে সম্রাট মোল্লা (৩০), হাফিজা বেগম (৪৫) ও তার ছেলে হোসাইন (২২)। সেকেন্দারকে হত্যার কথা আসামিরা স্বীকার করে বৃহস্পতিবার ৩নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আসিফ আকরামের আদালতে ১৪৪ ধারা জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, পরকীয়া, এলাকায় আধিপত্য বিস্তার ও প্রেমিক ভুলুর প্রতিপক্ষকে ফাঁসাতে হাফিজা স্বামী সেকেন্দার আলীকে হত্যার পরিকল্পনা করে। গত বছরের ২৫ অক্টোবর রাতে হাফিজা বেগম তার স্বামী সেকেন্দারকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে সেকেন্দারকে হত্যা করে রাগদার বিলে কচুরিপানার নিচে ফেলে দেওয়া হয়। এ ঘটনাকে আড়াল করতে পরদিন হাফিজা তার স্বামী নিখোঁজ মর্মে ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, চাঞ্চল্যকর সেকেন্দার আলী হত্যার ঘটনায় মামলা হওয়ায় আমি দারোগা আজাদকে তদন্ত করার নির্দেশ দিই। দীর্ঘ ৮ মাস তদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসে। প্রেমিকা হাফিজা প্রেমিক ভুলুর নির্দেশে সেকেন্দারকে হত্যা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102