ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

মাদারীপুর সদরের ঘটমাঝি এলাকায় মোবাইল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে ১০ম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে। আজ বিকেল ৪ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার ঘটমাঝি গ্রামের কৃষক তালেব আকনের ছেলে শফিকুল ইসলাম স্থানীয় এ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। কিছুদিন ধরে বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার দাবি করে আসছিল। তবে আর্থিক স্বচ্ছলতা না থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি বাবা।

এনিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে ঘরের দরজা আটকিয়ে ভিতরে থাকে। বিকেল ৪ টা বেজে গেলেও শফিকুল বের না হলে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে ঘরের ভিতরে গিয়ে দেখে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত বলে ঘোষণা করে।

শফিকুলের মৃত্যু ঘটনা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102