ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কী অপেক্ষা করছে সাকিবের জন্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, সাত দিনের ব্যবধানে আবারও আলোচনায় সাকিব আল হাসান। বায়ো-বাবল ভঙ্গের ঘটনায় দুঃখ প্রকাশ করেই পার পেয়েছেন। এবার যা করলেন, তাতে আগের সব কিছুকেই ছাড়িয়ে যাওয়ার মতো।
আবাহনীর বিপক্ষে ম্যাচে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের স্টাম্পে লাথি দেওয়া ও স্টাম্প আছাড় দেওয়ার ঘটনায় শাস্তির মাত্রাটা কেমন, এই আলোচনাই ক্রিকেট পাড়ায়। আইন অনুযায়ী, মাঠের আচরণে লেভেল থ্রী ভঙ্গ করেছেন সাকিব। সে ক্ষেত্রে তিন থেকে পাচ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন, সাথে আর্থিক জরিমানাও গুনতে হবে সাকিবকে। বেশি হলে টুর্নামেন্টের বাকি অংশই আর খেলতে পারবেন না টাইগার অলরাউন্ডার।

ব্যাটসম্যান এলবিডব্লিউ ছিলেন কি ছিলেন না, আম্পায়ার পক্ষপাতিত্ব করেছেন কিনা, সেটা ভিন্ন প্রসঙ্গ। এ নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক বিতর্ক হতেই পারে। তবে সাকিব যা করেছেন, তা যে ঘোরতর অন্যায়, এ নিয়ে কোনো তর্ক থাকতেই পারে না। পুরো ঘটনা মাঠে বসেই দেখেছেন বিসিবির কর্তারা। ম্যাচ শেষ হতেই এই ঘটনার ব্যাপারে সিসিডিএম চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া। অপ্রত্যাশিত হলেও শাস্তির মুখে পড়ছেন সেটাও নিশ্চিত।

বিসিবি’র সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, এটা আসলেই অপ্রত্যাশিত। খেলার মধ্যে এক্সসাইটমেন্ট এসে যেতে পারে। এ ঘটনায় ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারি একটা রিপোর্ট দেবে। তারপর যদি কোন আইন ভঙ্গ হয় তাহলে আইন অনুসারেই ব্যবস্থা নেয়া হবে।

এর আগেও বেশ কয়েকবার অসোভন আচরণের কারণে শাস্তি পেয়েছেন সাকিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102