ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে পার্কবাজারে আগুনে ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের প্রধান কাঁচা বাজার পার্কবাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

শুক্রবার (১১ই জুন) দুপুরে এই অগ্মিকান্ডের ঘটনা ঘটে। বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাভু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পার্কবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জোয়াহের আলী বলেন, বাজারের দক্ষিণপাশে আড়তদার মধু সুধন সাহার দোকানে প্রথম আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মুহুর্তের মধ্যে আগুন আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভির আসার আগেই ১০টি দোকানের প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এর মধ্যে ব্যবসায়ী ছরোয়ার হোসেনের ৪ লাখ ২০ হাজার টাকা, মধু সুধন সাহার ২ লাখ ১০ হাজার, আব্দুস সামাদের ৩ লাখ ৫৫ হাজার টাকা, নান্নু মিয়ার ৬ লাখ ৮০ হাজার টাকা, আকবর হোসেনের ২ লাখ ২০ হাজার টাকা, ওয়াহেদ মিয়ার ২ লাখ ৫০ হাজার টাকা, আব্দুল আলিমের ২ লাখ ২০ হাজার টাকা, ইমরান হোসেনের ৩ লাখ ৩৫ হাজার টাকা, আব্দুল হালিমের ২ লাখ ৫০ হাজার টাকা ও নুরু মিয়ার ৩ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102