ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত
বগুড়া

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মঞ্জু বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাটাহার গ্রামের জসিমের স্ত্রী এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বোনারপাড়া এলাকার শ্যামপুর গ্রামের মৃত শামসুদ্দিনের মেয়ে।

নিহতের স্বামী জসিম ও ছেলে মাহবুব জানায়, ১২ দিন আগে নিহত মঞ্জু বেগম তার ছেলেকে সঙ্গে নিয়ে শ্যামপুর গ্রামের বাড়িতে বেড়াতে যান। আজ (১১ জুন) সকালে ছেলেকে নিয়ে মঞ্জু বেগম মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। বগুড়া শহরের সাতমাথা এসে মঞ্জু বেগম তার ছেলেকে দুপচাঁচিয়ায় যাওয়ার জন্য বাসে তুলে দেন। ছেলে বাড়িতে পৌঁছানোর পর বাবাকে মায়ের কথা বলেন। এরপর জসিম ও তার ছেলে মাহবুব আবারও বগুড়া শহরের চারমাথায় এসে মঞ্জু বেগমকে খুঁজতে থাকেন। বিকেল ৫টার দিকে জসিম ও তার ছেলে মাহবুব তিনমাথা রেলগেট এলাকায় এসে দেখতে পান মঞ্জু বেগম রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনমাথা রেলগেট এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার পর ওই নারী রেললাইন আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস তিনমাথা রেলগেট এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজ জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে মঞ্জু বেগম আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102