ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৫৯ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (১২ জুন) নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানান, গত শুক্রবার (১১ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মোট ২৩১ ব্যক্তির নমুনা পরীক্ষা করে এই ৫৯ জনের শরীরে করেনা শনাক্ত হয়েছে। যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১০৩ জন এবং নওগাঁ সদর হাসপাতালে এ্যন্টিজেন পরীক্ষায় ১২৮ জন। আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ৫৪ শতাংশ।

সূত্রমতে উপজেলাভিত্তিক করোনা আক্রান্তের পরিমাণ হচ্ছে: সদর উপজেলায় ১৬ জন, রানীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন, মান্দা উপজেলায় ৬ জন, বদলগাছি উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ৭ জন, ধামইরহাট উপজেলায় ৬ জন, নিয়ামতপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৭ জন এবং পোরশা উপজেলায় ৫ জন। এ পর্যন্ত নওগাঁ জেলায় করোনায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো ২ হজার ৮০৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৫ জন। সে হিসেবে জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ৬৫৮ জন। এসময় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ২৯ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৮০৩ জন।

সূত্রমতে জেলা সদরের আধুনিক হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন ৪১ জন। আক্রান্ত অন্য ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102