ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ২ দিন পর তুরাগ নদী থেকে শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুরে উজানে ভেসে আসা আড়াই বছরের এক শিশুর লাশ শনিবার (১২ জুন) তুরাগ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই শিশু দুইদিন আগে টাঙ্গাইলের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। মৃত শিশুর নাম তিশা পাল। সে টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন কুড়িপাড়া এলাকার যোগেশ পালের মেয়ে। যোগেশ পাল গাজীপুরের কালিয়াকৈর বাজারের এক স্বর্ণের দোকানের কর্মচারী।

জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, শনিবার (১২ জুন) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন বাঘিয়া এলাকায় তুরাগ নদীর পাড় দিয়ে হাঁটার সময় স্থানীয়রা অজ্ঞাত এক শিশুর লাশ নদীতে ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আড়াই বছর বয়সের ওই শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিহতের পড়নে নীল রংয়ের হাফ প্যান্ট ও গলায় রূপার চেইন ছিল। লাশটি ফুলে যাওয়ায় কিছুটা বিকৃতি হয়েছে।

তিনি আরও জানান, শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে বিকেলে টাঙ্গাইল হতে গাজীপুরের মর্গে এসে লাশটি তিশা পালের বলে শনাক্ত করেন তার মা-বাবাসহ স্বজনরা। এসময় তারা ওই শিশুর প্যান্ট ও গলার চেইনও শনাক্ত করেন। দুইদিন আগে গত বৃহস্পতিবার টাঙ্গাইলের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি খেলাধুলা করার সময় বাড়ি সংলগ্ন তুরাগ নদীতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
নিহতের বাবা যোগেশ পাল জানান, টাঙ্গাইলের মির্জাপুরের কুড়িপাড়া এলাকার তার বাড়ির পাশেই তুরাগ নদী। বাড়িটি গাজীপুরের কালিয়াকৈর সীমানা ঘেঁষা। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিশাকে গোসল করানোর পর তার মা বাড়িতে রান্না করছিল। এসময় খেলা করার এক পর্যায়ে বেলা ১২টার দিকে নিখোঁজ হয় তিশা। তাকে না পেয়ে স্বজনরা গত দুইদিন ধরে বাড়ি সংলগ্ন তুরাগ নদীসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি এবং মাইকিং করেও কোন সন্ধান পাওয়া যায় নি। শনিবার নদীর ভাটিতে গাজীপুরে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে মর্গে এসে শনাক্ত করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102