ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুরে বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় আবু সাইদ (২৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) রাতে শহরের শেরীব্রিজ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামের মো. নূর হোসেনের ছেলে। তিনি শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মানবাধিকার সংগঠন আমাদের আইনের সাথেও জড়িত ছিলেন।

জানা যায়, আবু সাইদ শেরপুর সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগ দেন। শুক্রবার (১১ জুন) রাত ৯ টার দিকে আবু সাইদ কুসুমহাটি বাজার থেকে শেরপুর শহরে আসছিলেন। পথিমধ্যে শেরীব্রিজ এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির একটি ড্রামট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা আবু সাইদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102