ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনের ব্যবধানে আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে রাজশাহীতে। এর আগে গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃত ১৩ জনের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৭ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ৫ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ও একজনের বাড়ি নওগাঁয়।
এছাড়া হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জন রোগীর মধ্যে দুইজনের বাড়ি রাজশাহীতে, একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, একজনের বাড়ি নাটোরে, নওগাঁয় দুইজন এবং কুষ্টিয়ার একজন আছেন।

ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, এই ১৩ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে ৭০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন, ৯ জুন আটজন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫, ১২ জুন ৪ জন এবং সর্বশেষ ১৩ জুন ১৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪২ জন। আজ সকাল ৬টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ২৯৪ জন। অথচ শয্যা সংখ্যা ২৭১টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি সংখ্যাক রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। এর মধ্যে রাজশাহীর ১৩০, চাঁপাইনবাবগঞ্জের ১০৮, নাটোরের ১৪, নওগাঁ ২৮, পাবনার ৪, কুষ্টিয়ার ১ জন এবং অন্যান্য রোগীর সংখ্যা ৯জন। এর মধ্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।

অপরদিকে, করোনার ‘নতুন হটস্পট’ রাজশাহীতে একদিনের ব্যবধানে ফের বেড়েছে সংক্রমণের হার। বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২২ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। গত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবর নমুনা পরীক্ষার পর এই ফল আসে। পরীক্ষা অনুযায়ী রাজশাহীতে সংক্রমণের হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102