ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এনজিওকর্মীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

বগুড়ায় দুপচাঁচিয়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবদুল আজিজ (৩০) নামের এক এনজিওকর্মী আত্মহত্যা করেছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার তালোড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, তিনি মানসিক রোগে ভুগছিলেন। রেললাইন পার হওয়ার সময় কেটে মারা গেছেন। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাতে তার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবদুল আজিজ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এনজিও ‘টিএমএসএস’-এ ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঋণের কিস্তি আদায় শেষে অফিসে টাকাগুলো জমা দেন। বিকাল সাড়ে ৫টার দিকে অফিস থেকে বের হন। এরপর সন্ধ্যার দিকে তালোড়া রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। সান্তাহার ছেড়ে আসা বগুড়াগামী কলেজ ট্রেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই এলাকা অতিক্রম করার সময় তিনি ঝাঁপ দেন। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102