ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের পরিবর্তে মোহামেডানের অধিনায়ক শুভাগত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

আবাহনী-মোহামেডান ম্যাচে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে। খেলোয়াড় সুলভ আচরণ না করায় ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশের পোস্টার বয়কে।

সাকিব নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। রোববার (১৩ জুন) বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন শুভাগত।
তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের অষ্টম থেকে দশম রাউন্ড পর্যন্ত ম্যাচগুলো খেলতে পারবেন না সাকিব। সব ঠিক থাকলে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে ফিরবেন তিনি। আর মোহামেডান যদি সুপার লিগে উঠে তবে পরের পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি।
শুধু স্ট্যাম্প ভাঙা নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাদানুবাদ হয়েছিল সাকিবের। যদিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102