ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে মা ও সন্তানসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

কুষ্টিয়ার কাস্টমস মোড়ের একটি মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে মা ও সন্তানসহ তিনজন নিহত হয়েছেন।
আজ রবিবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। এএসআই সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত।

নিহতরা হলেন- বিকাশকর্মী শাকিল (২৮), আসমা (২৫) এবং তার শিশু সন্তান রবিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়ায় পৌর এলাকার কাস্টমস মোড়ের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা পরিবারকে লক্ষ্য করে গুলি চালায় এএসআই সৌমেন। এসময় গুলিবিদ্ধ হন শিশুসহ তিনজন। পর পর ৬ থেকে ৭ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ‘সকাল সোয়া ১১টার এ দিকে এ ঘটনা ঘটে। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে পৌছাই। আমরা পরবর্তী কাজগুলো করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102