ads
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে টিকা সরবরাহে ব্যবহার করা হবে ড্রোন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪১ বার পঠিত

ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির প্রত্যন্ত অঞ্চলে করোনার টিকা পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করতে যাচ্ছে। এ জন্য তারা দরপত্র আহ্বান করেছে। আগামী ২২ জুনের মধ্যে এ দরপত্র জমা দিতে বলা হয়েছে। আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে। প্রথমে তেলেঙ্গানায় ড্রোনের মাধ্যমে ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল ভারত সরকার। তবে এখন পর্যন্ত জানা গেছে, রাজস্থানের বিকানির থেকে এই ড্রোন প্রকল্প শুরু হতে পারে।

এ বিষয়টির তদারকিতে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। তাদের তরফেই দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বলা হয়েছে, কমপক্ষে ৪ কেজি পর্যন্ত ওজন বইতে সক্ষম হতে হবে ড্রোনগুলোকে। মাটি থেকে উল্লম্বভাবে উড়তে হবে সেগুলোকে। মাটি থেকে কমপক্ষে ১০০ মিটার উচ্চতায় উড়তে হবে।

আরো বলা হয়, যে জায়গা থেকে টিকা বোঝাই করে ড্রোনগুলোকে ওড়ানো হবে, টিকা সরবরাহ করে ফের সেখানে ফেরত আসতে হবে সেগুলোকে। এ ছাড়া টিকা নিয়ে ড্রোনগুলো যাতে নিরাপদে মাটিতে নামে, জিপিএসের মাধ্যমে তার গতিবিধি নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।

সূত্র : আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102