ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবকাণ্ড নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪১ বার পঠিত

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আচরণবিধি ভাঙায় সাকিব আল হাসানকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন। তবে এই শাস্তি কমাতে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ অব এডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপির স্বাক্ষরিত চিঠিতে এই আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি জমা দিয়েছে ক্লাবটি।

এর আগে, আবাহনীর বিপক্ষে সাকিবের এমন কাণ্ডে হতাশ ও বিব্রত হওয়ার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিবকাণ্ড দেশের ক্রিকেটকে লজ্জার চরম সীমায় নিয়ে গেছে। গতকাল শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে নাজমুল হাসান পাপন এক প্রতিক্রিয়ায় এমনটাই জানান।
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে ঘটনাটি এত দেশে ছড়িয়েছে যে, বেইজ্জতি চরমে পৌঁছে গেছে। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে আমাদের। সব শেষ করে দিয়েছে। যদিও আগেও ঘরোয়া লিগে বাজে কাণ্ড ঘটেছে। কিন্তু এবার একদম চরম বেইজ্জতি।’

সাকিবের এ ঘটনা বাংলাদেশের বাইরের কেউ তো এসব সমর্থন করছে না। আমাকে এত দেশ থেকে ফোন করছে যে, আমি ফোন ধরছি না। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে। এগুলোর সমাধান না হলে ঘরোয়া লিগ খেলার কারণ দেখি না বলেও তিনি উল্লেখ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102