বগুড়ার কাহালুতে যাত্রবাহী বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক মনিরুজ্জামান মনির (২৫) নিহত হয়েছেন। আজ রবিবার বিকেল ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার নারহট্ট ভেঁপড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির বগুড়া সদর উপজেলার পালসা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
কাহালু থানার এসআই আবু শাহিন কাদির জানান, দুর্ঘটনার পর চালকের লাশ ছাড়া ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় কবলিত বাস ও কার্ভাড ভ্যান পুলিশি হেফাজতে রাখা হয়েছে।