ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাগুরায় ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনার সংক্রমণ বিস্তার রোধে মাগুরা পৌর ও শহর এলাকায় ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ৬টা থেকে চলবে এই লকডাউন।

রোববার (১৩ জুন) জেলা সার্কিট হাউসে বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম। এ সংক্রান্ত আদেশের একটি চিঠিও জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

ডিসি ড. আশরাফুল আলম বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে মাগুরার বিভিন্ন এলাকায় বিশেষ করে শহরের পৌর এলাকায় করোনা পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বমুখী। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে মাগুরা শহরে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন পরিষেবা বাদে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে গত ১০ জুন মাগুরাকে বিশেষ বিধি-নিষেধের আওতায় আনা হয়। সেই বিধি-নিষেধে বলা ছিল, সন্ধ্যা ৭টার থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

এতেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ‘সর্বাত্মক লকডাউন’র সিদ্ধান্ত জানালো প্রশাসন।

মাগুরায় এখন পর্যন্ত (আজকের দিন বাদে) ৮ হাজার ৩৫৮ নমুনার মধ্যে ১ হাজার ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ২২২ জন। আর ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জনের অফিস সূত্রে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102