ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলি করে স্ত্রী-সন্তানকে হত্যা: আসমাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন সৌমেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

দেড় বছর আগে মুসলিম থেকে হিন্দুতে ধর্মান্তরিত করে আসমাকে বিয়ে করেন পুলিশের এএসআই সৌমেন।
আসমার এটি তৃতীয় আর সৌমেনের দ্বিতীয় বিয়ে। আসমার প্রথম পক্ষের দেড় বছরের সন্তান রবিন। সৌমেনের পরিবাররের লোকজন জানায়, বিয়ের পর থেকে পরকিয়া সম্পর্কে জড়ায় আসমা। আর এই খবর জানার পর স্ত্রী আসমা, শিশু রবিন ও তার কথিত প্রেমিক শাকিলকে গুলি করে হত্যা করে সৌমেন।

রবিবার সকাল সাড়ে ১১টা। কুষ্টিয়া পৌর এলাকার কাস্টমস মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন খুলনার ফুলতলা এএসআই সৌমেন, তার স্ত্রী আসমা, শাকিল। এ সময় আসমার সাথে ছিল তার দ্বিতীয় পক্ষের দেড়বছরের শিশু সন্তান রবিন।

স্থানীয়রা জানান, হঠাৎই তারা দু’দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় শিশু রবিনকে পেছন থেকে গুলি করে সৌমেন। রবিন মাটিতে লুটিয়ে পড়ার পর আরও কয়েক রাউন্ড গুলি করা হয়। এরপরই কাছে দাঁড়িয়ে থাকা শাকিলকে গুলি করে সে। আসমা পালানোর চেষ্টা করলে তাকেও গুলি করা হয়। স্থানীয়রা জানায়, ৩ জনকে হত্যা করতে ১১ রাউন্ড গুলি চালায় সৌমেন।

এরপর মার্কেটের ব্যবসায়ীরা সৌমেনকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় সৌমেনও এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশ এসে তাকে ধরে একটি বাড়িতে আটকে রাখে।

গুলিবিদ্ধ তিনজনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেলেও বাকি দু’জন আগেই মারা যান বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক।

স্থানীয়রা জানায়, নিহত আসমার তৃতীয় স্বামী হত্যাকারী সৌমেন। বছর খানেক আগে তাদের বিয়ে হয়। রবিন আসমার দ্বিতীয় পক্ষের সন্তান। আর নিহত শাকিল ও হত্যাকারী সৌমেন বন্ধু ছিলেন। আসমার আগে সৌমেনও আরেকটি বিয়ে করে। আসমার সঙ্গে শাকিলের পরকিয়ার জেরেই এই হত্যাকাণ্ড-বলছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102