ads
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়া জহুরুলনগর আহাজ ফার্মাতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪০ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের জহুরুলনগরে গবাদি পশুর ওষুধ তৈরির অনুমোদনহীন প্রতিষ্ঠান আহাজ ফার্মাতে রবিবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অনুমোদন না নিয়ে পুনরায় উক্ত প্রতিষ্ঠান না চালানোর নির্দেশ দিয়েছে প্রাণীসম্পদ অধিদপ্তর।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মারুফ মাফজাল রাজনের নেতৃত্বে উক্ত অভিযানে আহাজ ফার্মা প্রতিষ্ঠানের মালিক হেলাল উদ্দিন কে প্রতিষ্ঠানের বৈধ অনুমোদন না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ৭(১) ধারা লঙ্ঘিত হওয়ায় ৫০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে আরো ৫০ হাজার টাকা মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুস সামাদ, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলামসহ পুলিশ এবং এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের নেতৃত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল রাজন জানান, জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশনায় অবৈধভাবে পরিচালিত উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানের মালিক তার অপরাধ স্বীকার করেছেন। এই ধরণের অপরাধ করলে কেউ ছাড় পাবেনা মর্মে সকল অসাধু ব্যবসায়ীদের সতর্কও করেন এই কর্মকর্তা।
এদিকে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম জানান, উক্ত প্রতিষ্ঠানটিকে তারাও খোঁজ করছিলেন। স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর তারা জানতে পেরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের প্রতিনিধিকেও পাঠিয়ে তাকে অনুমোদন না নিয়ে পুনরায় এই প্রতিষ্ঠান চালু না করার জন্যে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে যদিও দ্রুততম সময়ে তাকে লিখিত নির্দেশনাও পাঠিয়ে দেয়া হবে মর্মে জানান এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102