ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৫ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা আক্রান্তের হার ৩২.১৪ শতাংশ। গত ৪৮ ঘণ্টায় দিনাজপুর সদরে তিনজন এবং বিরামপুরে দুজনের মৃত্যু হয়েছে।

জেলায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪৫৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৪৫২ জন ও হাসপাতালে ৭৮ জন ভর্তি রয়েছেন বলে জানান দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

তিনি আরও জানান, দিনাজপুর করোনা প্রতিরোধ কমিটি জেলা প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্নমুখী কার্যক্রম চালাচ্ছে। তবুও থামছে না করোনার সংক্রমণ। গত ৭ দিনে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০২৩ জন। এর মধ্যে জেলায় ২৮৩ জন করোনায় আক্রান্ত আর সাতজনের মৃত্যু হয়েছে। তবে ৭ দিনে জেলায় ১১৭ জন সুস্থ হয়েছে। অপরদিকে, গত ৭ দিনে শুধু দিনাজপুর সদরে ১৯১ জন করোনায় আক্রান্ত আর সদরে ৭ দিনে করোনায় মৃত্যু পাঁচজন।
জেলার মধ্যে দিনাজপুর সদরেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৭ জন। আক্রান্তের দিক থেকে দিনাজপুর সদরের নিউটাউন, নিমনগর, উপশহর, কালিতলা, রামনগর, ঘাসিপাড়া, পুলহাট, পাটুয়াপাড়া, শেখপুরা, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, চাউলিয়া পট্টি, তারাগঞ্জ, মুন্সিপাড়া, টিএন্ডটি রোড, মালদহ পট্টি, জালালপুর, হাউজিং মোড়, মাসিমপুর, পাহাড়পুর প্রভৃতি এলাকায় সবচেয়ে বেশি করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

উল্লেখ্য, রবিবার আক্রান্ত ৪৫ জনসহ এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬২৭১ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ এখন পর্যন্ত ৫৬৪৫ সুস্থ হয়েছেন। আর এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। তবে বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগী ৪৮৩ জন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102