ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরকীয়ায় মত্ত শিপা ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

সিলেটে পরকীয়ার কারণেই আইনজীবী আনোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে দায় স্বীকার করেছেন তার স্ত্রী শিপা বেগম (৩৫)।
রোববার (১৩ জুন) ৫ দিনের রিমাণ্ড শেষে তাকে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে শিপা বেগম বলেন, তার খালাতো ভাই ও পরকীয়া প্রেমিক শাহজাহানের সঙ্গে পরিকল্পনা করে ৩০ এপ্রিল রাতে ১০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামী আনোয়ার হোসেনকে হত্যা করেন শিপা। পরে স্বজনদের তিনি জানান, ডায়বেটিস কমে গিয়ে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে।
পরকীয়ায় জড়িয়ে সিলেটে আনোয়ার হোসেন (৪২) নামে এক আইনজীবীকে হত্যার অভিযোগে শিপা বেগমের (৩৫) বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
নিহতের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে বুধবার (২ জুন) সিলেটের আদালতে দরখাস্ত মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি (নং-৩ (৬) ২০২১) রেকর্ড করেছে কোতোয়ালি থানা পুলিশ। মামলায় শিপা বেগম ছাড়াও মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে।
মামলায় পরকীয়ায় জড়িয়ে বিয়ে করা শিপা বেগমের বর্তমান স্বামী খালাতো ভাই সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি রহমত আলীর ছেলে শাহজাহান চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন, শিপা বেগমের মা রাছনা বেগম (৫০), নগরীর রায়নগর ১০৪ বাসার মোতাহির আলীর ছেলে এনামুল হাসান (৪৫), সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের মৃত সোনা মিয়ার ছেলে এসএম জলিল (৩৫), সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন কালাগুল এলাকার কালা মিয়ার ছেলে জাকির আহমদ (২৫), সিলেটের গোয়াইনঘাটের ছোটখেল গ্রামের জামাল মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৬) ও নগরের সুবিদবাজার লন্ডনী রোডের বাসিন্দা নাইমার (২৫)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102