ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাচার: ভারতে ৫ বছরের শিশুসহ ৭ বাংলাদেশি নারী উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

গণধর্ষণের শিকার হওয়া সেই বাংলাদেশি তরুণীর ঘটনা তদন্তে নেমে এবার সাত বাংলাদেশি নারীর সঙ্গে পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে ভারতের পুলিশ।

রামনগরমূর্তি পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, উদ্ধার হওয়া এই নারীদের মতো কয়েক শ বাংলাদেশি তরুণী গত কয়েক মাসে ভারতে পাচার হয়েছেন।

বাংলাদেশ থেকে পাচার হওয়া এক তরুণীকে গত মাসের শেষ দিকে নির্মম নির্যাতন করে কয়েক জন বাংলাদেশি যুবক। অভিযুক্তরা নিজেরাই ভিডিও ধারণ করে ফেঁসে যায়।

ভিডিওটি তারা আসাম এবং পশ্চিমবঙ্গের বন্ধুদের সঙ্গে শেয়ার করে।

ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠলে ভারতের নর্থ ইস্ট পুলিশ এবং বাংলাদেশি প্রশাসন তদন্ত শুরু করে। আসাম পুলিশ টুইটারে ছবি পোস্ট করে অভিযুক্তদের ব্যাপারে তথ্য দেয়ার অনুরোধ জানায় সাধারণ মানুষকে। সঙ্গে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের বিশেষ টিমকে দায়িত্ব দেয়। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ বুঝতে পারে, অভিযুক্তরা রামনগরমূর্তির আওলাহল্লি এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে এক তরুণীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তখন ভুক্তভোগী অন্য সাত নারীকে উদ্ধার করা হয়।

রামনগরমূর্তি থানার পাশের এলাকায় এসব নারীদের নিয়ে রাখা হয়েছিল। পুলিশ বলছে, উদ্ধার হওয়া পাঁচ বছরের শিশুটি ভুক্তভোগী এক নারীর মেয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102