ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢামেকে একজনের দেহে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

এবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব মিলেছে। তাকে হাসপাতালটির করোনা ইউনিটের কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, আমাদের করোনা ইউনিটে ভর্তি এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া গেছে। নাক-কান-গলা বিভাগে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দিচ্ছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।

হাসপাতালটির মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ জানান, ওই রোগী ২৮ দিন আগে করোনায় আক্রান্ত ছিলেন। পরবর্তীতে মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডানচোখে দেখতে সমস্যা হচ্ছিল। কোভিড-পরবর্তী এসব জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে আবারো তিনি করোনা

ইউনিটে আবার ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল। সন্দেহ হওয়ায় নাক-কান-গলা বিভাগে তার সাইনোসাইটিসের অপারেশন করা হয়। সেখানকার নমুনা সংগ্রহ করে ফাঙ্গাস টেস্টের জন্য পরীক্ষাগারে পাঠালে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।

খুলনা থেকে আসা ওই রোগীর পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করছেন চিকিৎসকরা। ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়া ওই পুরুষের বয়স ৪৫ বছর বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102