ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার ৪৯ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে মোট ৩৮ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন ৭০৩ জন করোনা পজিটিভ রোগী।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৪৮ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা পজিটিভ রোগীর চাপ বাড়ছে।
এদিকে, কঠোর বিধি-নিষেধের মধ্যদিয়ে ৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত স্থানীয় জেলা প্রশাসনের দুই দফায় দেওয়া দুই সপ্তাহের লকডাউন চলছে। করোনার ঊর্ধ্বমুখী নিয়ন্ত্রণে পুলিশ শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102