ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

ভারতে করোনা সংক্রমণ আরো কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১। সেই সাথে কমেছে মৃত্যুর সংখ্যাও। ৫ দিন পর দেশটিতে দৈনিক মৃত্য ৩ হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। এ নিয়ে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৩১ জনের।

অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসাতেই দেশটিতে আক্রান্তের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। ২ মার্চের পর এই প্রথমবার সে রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা এত কম হল। কর্নাটকেও আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নীচে নেমেছে। কেরালাতে ৮ হাজারের নীচে। তবে তামিলনাড়ুতে দৈনিক আক্রান্ত সাড়ে ১২ হাজারের উপরে রয়েছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে ৫ হাজারের নীচে নেমেছে।

পাশাপাশি ভারতে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। সোমবার সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখের নীচে নেমেছিল। গত ২৪ ঘণ্টায় তা প্রায় ৬০ হাজার কমেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৯ লাখ ১৩ হাজার ৩৭৮ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরও কমে সংক্রমণের হার নেমেছে ৪ শতাংশের নীচে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102