ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোক নয় পানি খান : রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন টেবিলে তারা নিজেদের কোমল পানীয়ের বোতল রেখেছে ইউরোর অফিশিয়াল স্পনসর ‘কোকাকোলা’। এটা তাদের প্রচারেরই একটা অংশ। কিন্তু সিআর সেভেন মুডে ছিলেন না। কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে চেয়ারে হেলান দিয়ে বসার পর তার চোখ পড়ে সামনে সাজানো কোকাকোলার দুটি বোতল। তৎক্ষণাৎ বোতল দুটি ক্যামেরার লেন্স থেকে সরিয়ে রেখে রোনালদো সবার প্রতি বলেন ‘পানি খান’।

রোনালদোর এমন কাণ্ড দেখে সংবাদ সম্মেলন কক্ষে বেশ হাস্যরসের জন্ম হয়। অনেকেই এর পেছনে কারণ কী জানতে চান। আসলে রোনালদো ফিটনেস নিয়ে চরম নিয়মানুবর্তিতা মেনে চলেন। তাই কোমল পানীয় একেবারেই ছেড়ে দিয়েছেন। এবারের ইউরোতে শিরোপা ধরে রাখার চাপ তো আছেই। তার ওপর টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তাই এমতাবস্থায় তিনি কোনো স্পনসর প্রতিষ্ঠানকে খুশি করার মানসিকতায় ছিলেন না।

৩৬ বছর বয়সেও রোনালদো অবিশ্বাস্য ফিটনেস ধরে রেখেছেন। ফাস্টফুড ও কোমল পানীয় বহু আগেই বর্জন করেছেন। রোনালদোর খাদ্যাভ্যাস নিয়ে প্যাট্রিক এভরা একবার বলেছিলেন, ‘অনুশীলনের পর খুব ক্লান্তি নিয়ে তার বাসায় গিয়েছিলাম। কিন্তু খাবার টেবিলে দেখলাম শুধু একটা সালাদ, মুরগির বুকের মাংস আর পানি, কোনো পানীয় নেই।’ সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘এখন আমার বয়স ৩৬ বছর। জুভেন্টাসে থাকি বা না থাকি সামনে যা কিছুই ঘটুক না কেন, সেটা আমার জন্য ভালোই হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102