ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব কন্যার কিন্ডারগার্টেন থেকে ‘গ্র্যাজুয়েশন’ সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। যে কারণে তারকারও তাদের ব্যক্তিগত জীবনের কিছু গল্প সোশ্যাল সাইটের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান জানালেন, তার বড় কন্যা আলাইনা হাসান আব্রি কিন্ডারগার্টেনে পড়াশোনা শেষ করেছে। এজন্য সাকিব তার মেয়েকে অভিনন্দনও জানিয়েছেন।

মেয়ের এমন অর্জনের দিনে সাকিব অনেক দূরে নিজ দেশে আছেন। কয়দিন আগেই ডিপিএলে আচরণবিধি ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। তাই মেয়ের কাছে থাকতে না পেরে সাকিবের আবেগী পোস্ট, ‘কিন্ডারগার্টেন থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমার বড় মেয়েকে অভিনন্দন। আমি দুঃখিত তোমার এই বিশেষ দিনটি মিস করেছি। তবে আমি নিকট ভবিষ্যতে এর কোনটি মিস না করার প্রতিশ্রুতি দিচ্ছি!’

সাকিব বর্তমানে বাংলাদেশে থাকলেও তার পরিবার যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে কুলসুম শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তারপর তার ঘর আলো করে আসে আলাইনা হাসান আব্রি। গত বছর লকডাউনের মাঝে জন্ম হয় তাদের দ্বিতীয় কন্যা ইরাম হাসানের। আর চলতি বছর তাদের সংসারে এসেছে একমাত্র পুত্র আইজাহ আল হাসান। তিন সন্তান নিয়ে সাকিব-শিশিরের সুখের সংসার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102